Business

MDMDR §©EHM§XDG
_

@mmrshohan I PH— 01636092323

 

Breaking News

Recent Posts

Thursday, December 8, 2016

শব্দ গুলোর অর্থ

শব্দ গুলোর অর্থ

সুরা বাকারা (২য় সুরা)’র ২৫৫ নম্বর আয়াত-ই আয়াতুল কুরসি। যার ৯ টি অংশ আছে। 

২৫৫-১। 

আল্লাহু – আল্লাহ্‌ 

লা – নেই 

ইলাহা – ইলাহ (প্রভু) 

ইল্লা – ছাড়া 

হুয়া – তিনি 

ল্‌- হাইউ (হ – গলার ভেতর থেকে উচ্চারিত হবে) – চিরজীবী 

ল্‌ – কাইঊম – (যা কিছু আছে তার) প্রতিপালক (Sustainer) 

(আল্লাহ ছাড়া অন্য কোন উপাস্য নেই, তিনি জীবিত, সবকিছুর ধারক) 

(Allah – there is no deity except Him, the Ever-Living, the Sustainer of [all] existence।) 

২৫৫-২। 

লা – না 

তাখুজু হু – স্পর্শ করে তাকে (Overtakes him) 

সিনাতুন – তন্দ্রা 

ও লা – এবং না 

নাওম – নিদ্রা 

(তাঁকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয়।) 

(Neither drowsiness overtakes Him nor sleep.) 

২৫৫ – ৩। 

লাহু – কাছেই তাঁর 

মা – যা কিছু 

ফি – মধ্যে 

স্‌-সামাওয়াতি – আসমান 

ওয়ামা – এবং যা কিছু 

ফি – মধ্যে 

ল্‌-আরদ্‌ – জমিনে 

(আসমান ও যমীনে যা কিছু রয়েছে, সবই তাঁর। ) 

(To Him belongs whatever is in the heavens and whatever is on the earth. ) 

২৫৫-৪। 

মান – কে? 

যা – (সেই) এক জন 

ল্‌-লাঝি – যে 

ইয়াশফাউ – সুপারিশ করবে 

ইন্‌দা হু – সাথে তাঁর (আল্লাহ্‌) 

ইল্লা – ব্যতিত/ছাড়া 

বি-ইঝনিহি – তাঁর অনুমতি। 

(কে আছ এমন, যে সুপারিশ করবে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া?) 

(Who is it that can intercede with Him except by His permission? ) 

২৫৫-৫। 

ইয়া-লামু – তিনি জানেন 

মা – কী 

বাইনা – আছে (is) 

আইদিহিম – তাদের সামনে 

ওয়ামা – এবং কী 

খালফাহুম – পেছনে তাদের। 

([দৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন।] অথবা [ তিনি জানেন তাদের সামনে (ভবিষ্যৎ) কী এবং পেছনে (পূর্বে) কী] ) 

(He knows what is [presently] before them and what will be after them,) 

২৫৫-৬ 

ওয়ালা – এবং না 

ইউহিতূনা (হ – গলার ভেতর থেকে উচ্চারিত হবে) – তারা ধারণ করে 

বিশাঈ – কোনো কিছুই 

ইম্‌মিন – এর (of) 

ঈল্‌মিহি – তাঁর জ্ঞান 

ইল্লা – ব্যতিত/ছাড়া 

বিমা – যা (of what) 

শাআ – তিনি চেয়েছেন। 

(তাঁর জ্ঞানসীমা থেকে তারা কোন কিছুকেই পরিবেষ্টিত/ধারণ করতে পারে না, কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন। ) 

(and they encompass not a thing of His knowledge except for what He wills) 

২৫৫-৭। 

ওয়াসিয়া – প্রসারিত 

কুরসিইউহু – সিংহাসন তাঁর 

স্‌-সামাওয়াতি – নভোমন্ডলে 

ওয়াল্‌-আরদ্‌ – এবং জমিনে 

(তাঁর সিংহাসন সমস্ত আসমান ও যমীনকে পরিবেষ্টিত করে/প্রসারিত/ছড়িয়ে আছে। ) 

(His Kursi extends over the heavens and the earth) 

২৫৫-৮। 

ওয়ালা – এবং না 

ইয়াউদুহু – অবসন্ন করে তাঁকে 

হিফঝুহুমা – রক্ষণাবেক্ষণ উভয়ের 

( আর সেগুলোকে ধারণ করা তাঁর পক্ষে কঠিন নয়।/ এবং তাঁকে উভয়ের রক্ষণাবেক্ষণ অবসন্ন করে না) 

(and their preservation tires Him not. ) 

২৫৫-৯। 

ওয়াহুয়া – এবং তিনি 

ল্‌- আল্‌-ঈউ – সর্বচ্চো/ সব থেকে উঁচুতে 

ল্‌- আজীম – সর্বাপেক্ষা মহান। 

( তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান) 

(And He is the Most High, the Most Great)
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment