Business

MDMDR §©EHM§XDG
_

@mmrshohan I PH— 01636092323

 

Breaking News

Recent Posts

Tuesday, November 29, 2016




স্বপ্ন কে না দেখেন! আর সেই স্বপ্নে কী না দেখেন! কিন্তু ঘুম ভাঙলে সেই সব উদ্ভট বস্তুর কথা মনে করে হয় হেসে ফেলেন নিজেরই অজান্তে অথবা ভেবে আকাশ-পাতাল এক করে ফেলেন, সেই স্বপ্নের মানে বুঝতে।
স্বপ্ন আসলে অবচেতনের আয়না। তাতে যা দেখতে পান, তার শিকড় কিন্তু আপনার মনেই। তবে স্বপ্নে যা দেখেন, সেগুলো কিন্তু অন্য কিছুর প্রতীক। অর্থাৎ স্বপ্নে সাপ দেখে থাকলে, সেটা মোটেই আপনার সর্পভয়ের দৃশ্যরূপ নয়। তার মানে একাবারেই আলাদা।
কিছু কমন স্বপ্নপ্রতীক আর তার ব্যাখ্যা রইল এখানে।
• কেউ আপনাকে তাড়া করেছে— কারোর কাছ থেকে হুমকি আশা করছেন অথবা বিশেষ কারোকে মনে মনে ভয় পান।
• পরীক্ষার হল অথবা পরীক্ষা দিচ্ছেন, এমন পরিস্থতি— নিজের সম্পর্কে কনফিডেন্স নড়বড়ে হলে বার বার এই স্বপ্ন ফিরে আসে। তাছাড়া, পরীক্ষা আত্মনিরীক্ষার প্রতীকও বটে।
• কারোর মৃত্যু— প্রিয়জনেরও হতে পারে। তাই বলে ঘাবড়ে যাবান না। স্বপ্নে মৃত্যুদর্শন মানে কোনো আগাম চেতাবনি নয়। মৃত্যু আসলে কোনও কিছুর শেষ ও নতুন কিছুর আরম্ভকেই জানায়। সেটা কোনও সম্পর্কেরও হতে পারে।
• কোনও উঁচু জায়গা থেকে পড়ে যাচ্ছেন— অসাফল্যের ভয় থেকই এই স্বপ্ন আসে। নিয়ন্ত্রণ হারানোর ভয়ও একই স্বপ্ন দেখায়।
• দাঁত পড়ে যাওয়া— অসম্মানিত হওয়ার ভয় থেকে বেশিরভাগ মানুষ দেখেন। আবার অনেক সময়ে বার্ধক্যের ভয় থেকে এই স্বপ্ন আসে।
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment