Business

MDMDR §©EHM§XDG
_

@mmrshohan I PH— 01636092323

 

Breaking News

Recent Posts

Friday, November 25, 2016

রাজার পুকুর


    এক রাজা তার লোকেদের একবার একটি পুকুর বানাতে বললেন। পুকুর বানানো শেষ হলে রাজ্যে ঘোষনা দিয়ে দেয়া হলো সেদিন রাতেই যেন সবাই তাদের বাড়ি থেকে এক গ্লাস করে দুধ নিয়ে এসে সেই পুকুরে ঢেলে দেয়।
 রাজা সকালবেলা তার প্রাসাদের বারান্দা থেকে দুধের পুকুর দেখতে চান।
সবার কাছে রাজার এই নির্দেশ পৌছে দেয়া হলো। একলোক ভাবলো যে সবাইতো গ্লাসে করে দুধ নিয়ে যাবে, সে যদি রাতের অন্ধকারে লুকিয়ে দুধের যায়গায় পুকুরে এক গ্লাস পানি দিয়ে আসে তবে কেউই তা বুঝবে না।
 তাই সে সকলের সাথে গিয়ে সবার অলক্ষ্যে এক গ্লাস পানি ঢেলে দিয়ে এলো।
সকাল বেলা রাজা তার প্রাসাদের বারান্দায় এসে হাহাকার করে উঠলো।
তার সাধের পুকুর শুধু পানি দিয়ে ভর্তি ছিল, সেখানে এক ফোঁটা দুধও ছিল না।
আসলে সবাই ভেবেছিলো যে- আমার আর দুধ নিয়ে যাওয়ার দরকার নেই, অন্যরা তো পুকুরে দুধ ঢালবেই।
গল্প থেকে শিক্ষাঃ

যেকোনো কিছুতে সরাসরি সরকারের দোষ না দিয়ে আমরা যদি আমাদের নিজেদের কাজ নিজেরা ঠিকঠাকমতো করি; তাহলে আমাদের বাংলাদেশ আরও সুন্দর হতো।
   

   
   


   
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment